আবনা ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষস্থানীয় উপদেষ্টা এবং তার জামাতা জ্যারাড কুশনার গোপনে সৌদি আরব সফর করেছেন। হোয়াইট হাউসের জ্যেষ্ঠ এক কর্মকর্তা কুশনারের সৌদি সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তার এ সফরের বিষয়ে দাফতরিক কোনো ঘোষণা ছিল না। চলতি বছরে এ নিয়ে কুশনার তৃতীয় দফায় সৌদি আরব সফর করলেন। খবর এবিসি নিউজের।
ট্রাম্পকন্যা ইভাঙ্কার স্বামী কুশনার একটি বাণিজ্যিক বিমানে করে বুধবার সৌদি আরবে যান এবং শনিবার ফিরে আসেন। কুশনারের সফরসঙ্গী ছিলেন মার্কিন জাতীয় নিরাপত্তাবিষয়ক উপ-উপদেষ্টা দিনা পাওয়েল এবং মার্কিন প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জ্যাসন গ্রিনব্ল্যাট। হোয়াইট হাউসের সূত্রের বরাত দিয়ে রাজনৈতিক সংবাদবিষয়ক ওয়েবসাইট ‘পোলিটিকো’ এ খবর দিয়েছে।
হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের জ্যৈষ্ঠ উপদেষ্টা, জাতীয় নিরাপত্তাবিষয়ক উপ-উপদেষ্টা ও আন্তর্জাতিক সমঝোতাবিষয়ক প্রতিনিধি সৌদি সফর শেষে দেশে ফিরেছেন। ইসরাইল, ফিলিস্তিন, মিসর, আরব আমিরাত, জর্ডান ও সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে কুশনারের যোগাযোগ রয়েছে বলে খবরে উল্লেখ করা হয়।
৩১ অক্টোবর ২০১৭ - ০০:১৭
News ID: 863601
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষস্থানীয় উপদেষ্টা এবং তার জামাতা জ্যারাড কুশনার গোপনে সৌদি আরব সফর করেছেন। হোয়াইট হাউসের জ্যেষ্ঠ এক কর্মকর্তা কুশনারের সৌদি সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।